বহালিয়ত বা বহালকরণপত্র দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 12/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

পূর্বের রেজিস্ট্রিকৃত কোন দলিল বহালকরণের প্রয়োজনে এই দলিল রেজিস্ট্রি করতে হয়। উদাহারণ স্বরূপ- নাবালকের সম্পত্তি নাবালকের ওয়ারিশ এর মাধ্যমে দলিল রেজিস্ট্রির পর নাবালক স্বাবালক হলে কোন কারণে নাবালকের নিকট থেকে দলিল রেজিস্ট্রির প্রয়োজনে বহালিয়ত দলিলের মাধ্যমে পূর্বের দলিল বহাল করা যায়। 

এই দলিলের রেজিস্ট্রি ফি নিম্নরূপ-

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (ই-ফি)।

স্টাম্পশূল্কঃ ৩০০ টাকা (স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

 

এছাড়া এই দলিল রেজিস্ট্রিতে আরও যা যা লাগবে-

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। নকলনবিশগনের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

 

মন্তব্যঃ-

১। সকল প্রকার ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।

২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

 

বিঃদ্রঃ

১। স্টাম্প শূল্ক মওকুফের জন্য স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১৬ ধারা মোতাবেক ২০ টাকার কোর্টফি সহ আবেদন করতে হবে। আবেদন করা না হলে মূল দলিলের ন্যায় স্টাম্পশুল্ক আদায়যোগ্য।

২। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!