Last Updated on 12/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
অর্পননামা দলিল রেজিস্ট্রি করতে হলে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস কর, এন ফি, এনএন ফি, ই ফি, কোর্ট ফি পরিশোধ করতে হবে।
রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।
দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে সোনালী ব্যাংল পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
স্টাম্প শুল্কঃ পণ মূল্যের ২% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৮ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ সোনালী ব্যাংল পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তির হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের হলে ২% টাকা।
(স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ১০০ টাকার বেশি হলে সোনালী ব্যাংল পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।)
উৎস করঃ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে উৎস করের হিসাব বুঝা কিছুটা জটিল। আয়কর আইন, ২০২৩ এর ধারা- ১২৫ অনুসারে উৎস কর আদায় করা হয়। ধারা ১২৫ এর কর আদায়ের জন্য সরকার উৎসে কর বিধিমালা, ২০২৪ জারি করেছে। উৎস করের হার সকল স্থানের জমি, প্লট, বাড়ি বা ফ্লাটের ক্ষেত্রে একরূপ নয়। সারা দেশের সকল স্থানকে অনেকগুলো ভাগে ভাগ করে প্রত্যেক এলাকার জন্য পৃথকভাবে উৎস কর নির্ধারণ করা হয়েছে। তাই আপনার জমি, প্লট, বাড়ি বা ফ্লাট নিচের কোন তফসিলের অন্তর্ভুক্ত তা ভালভাবে পড়ে নিয়ে উৎস কর কত হবে তা নির্ধারণ করুন।
উৎসে কর বিধিমালা, ২০২৬_০৫-০৭-২০২৬_সংশোধিত_দলিল রেজিস্ট্রি বিষয়ক অংশ
উৎস করের ‘এ চালান’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
এছাড়াও অর্পণনামা দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগবে তা হচ্ছে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন (ঢঢ) ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
গুরুত্বপূর্ণ মন্তব্যঃ
১। এন (ঢ)-ফিস ও ই-ফিস, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
৩। এনএন (ঢঢ)- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৪। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Add comment