Last Updated on 12/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
চুক্তিপত্র দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ-
রেজিস্ট্রেশন ফিসঃ ১০০ টাকা (ই-ফিস)।
স্টাম্প শুল্কঃ বিনিময় বিলের বিক্রয় সংক্রান্ত; সরকারি জামানত বিক্রয় সংক্রান্ত; কোন সংবিধিবদ্ধ কোম্পানি অথবা অন্য কোন বিধিবদ্ধ সংস্থাতে শেয়ার বিক্রয় সংক্রান্ত না হলে- ৩০০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫ (সি) নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
এছাড়া
১। দলিলে স্থাবর সম্পত্তি উল্লেখ থাকলে ৩০০ টাকার স্টাম্পে হলফনামা লাগবে। (স্থাবর সম্পত্তি উল্লেখ না থাকলে হলফনামা প্রযোজ্য হবে না।)
২। ই- ফি ১০০ টাকা। (দলিলে হলফনামা না থাকলে ই-ফি প্রযোজ্য হবে না।)
৩। ঢ (এন)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা হারে।
৪। নকলনবিশগনের পারিশ্রমিক ঢঢ (এনএন) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা হারে।
বিঃদ্রঃ
১। সকল ফি রেজিস্ট্রি অফিসে নগদে পরিশোধ করতে হবে।
২। চুক্তিপত্র দলিলটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
৩। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Barisal hizla tana geram sirifur