এওয়াজ বা বিনিময় দলিলসহ সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জানুন।

Last Updated on 30/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

এওয়াজ বা বিনিময় (Exchange) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্যঃ  

এই দলিল দ্বারা স্থাবর সম্পত্তি বিনিময় করা যায়। দুই পক্ষের সম্পত্তির মধ্যে বেশি মূল্যমানের এক পক্ষের সম্পত্তির মোট মূল্যের উপর রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর ও অন্যান্য ফিস বিবেচনায় নেয়া হয়। 

রেজিস্ট্রেশন ফিঃ সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।

দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ টাকায় পরিশোধ করতে হবে এবং ২৪,০০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে  হবে।

হস্তান্তর দলিলের রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন পড়তে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

রেজিস্ট্রেশন ফি ১% সংক্রান্ত প্রজ্ঞাপন

 

স্টাম্পশূল্কঃ সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা, তবে সর্বোচ্চ ১ কোটি টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩০ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি টাকা স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর ইস্যুকৃত পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

কোন দলিল রেজিস্ট্রিতে কত টাকার স্ট্যাম্প লাগবে তা স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলে উল্লেখ আছে। ১নং তফসীল এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১

 

স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তির ক্ষেত্রে- দলিলে লিখিত সম্পত্তির মোট মূল্যের ২% টাকা। অন্যান্য স্থানের সম্পত্তির ক্ষেত্রে- দলিলে লিখিত সম্পত্তির মোট মূল্যের ৩% টাকা। 

(স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে পরিশোধ করতে হয় এবং ১০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসিতে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হয়।  

 

উৎস করঃ এই দলিলে উৎস কর প্রযোজ্য নয়। কোনো ধরণের উৎস কর লাগবে না। উৎসে কর বিধিমালা, ২০২৬ দেখুন।  

 

এছাড়াও এ দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগবে-

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। ‘এন’ বা ‘ঢ’- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা হারে।

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) ‘এনএন’ বা ‘ঢঢ’ ফি- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা হারে।

৫। সম্পত্তি হস্তান্তর নোটিশে অর্থাৎ এলটি নোটিশে ১০ টাকা মূল্যের কোর্ট ফি। 

 

জরুরী মন্তব্যঃ-

১। এন বা ঢ- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

২। এনএন বা ঢঢ- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।

৩। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৪। সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে কোর্ট ফি লাগাতে হবে।

৫। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

 

যা জানা জরুরীঃ দু’টি সম্পত্তির মধ্যে বেশি মূল্যমানের সম্পত্তির উপর শুল্ক, কর ও ফি প্রযোজ্য।

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে এখানে ক্লিক করুন। AmarVumi.com

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!