ওয়াক্‌ফ দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জেনে নিন

Last Updated on 31/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

ওয়াকফ দলিল দুই ধরণের- ১। ওয়াকফে লিল্লাহ ২। ওয়াকফ আল আওলাদ। 

ওয়াকফ দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ–

রেজিস্ট্রেশন ফিসঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।

দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

স্টাম্পশুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা। (স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলের ৫৭ নম্বর ক্রমিক অনুসারে )

দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

কোন দলিল রেজিস্ট্রিতে কত টাকার স্ট্যাম্প লাগবে তা স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলে উল্লেখ আছে। ১নং তফসীল এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১

 

স্থানীয় সরকার করঃ ওয়াকফ আল আওলাদ দলিলের ক্ষেত্রে স্থানীয় সরকার কর পরিশোধ করতে হবে। দলিলে বর্ণিত সম্পত্তি সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন না হলে- হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি সম্পত্তির হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা সোনালী ব্যাংক পিএলসি এর স্থানীয় শাখায় পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

এছাড়া

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন- ফিঃ- প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ- প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।

 

মন্তব্যঃ-

১। এন- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর স্থানীয় শাখায় জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

২। এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।

৩। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকা মূল্যমানের স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

 

বিঃদ্রঃ

১। ওয়াকফে লিল্লাহ এর ক্ষেত্রে স্থানীয় সরকার কর প্রযোজ্য নয়।

২। ওয়াকফ প্রশাসক বা সরকারের পূর্ব অনুমতি ব্যতিত ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না।

৩। The Waqfs Ordinance, 1962 এর ধারা- 56. (1) এ বলা হয়েছে, প্রশাসকের পূর্বানুমোদন ব্যতীত কোনো মোতাওয়াল্লি কর্তৃক ওয়াকফকৃত কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়, দান, বন্ধক বা বিনিময় অথবা ৫ (পাঁচ) বছরের অধিক মেয়াদের জন্য ইজারা প্রদানের মাধ্যমে হস্তান্তর বৈধ হইবে না।

৪। The Waqfs Ordinance, 1962 (amendment in 2013) এর  57A (1) ধারায় বলা হয়েছে, রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এ বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, প্রশাসক বা, ক্ষেত্রমত, সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোনো সাব-রেজিস্ট্রার ওয়াক্‌ফের মালিকানাধীন কোনো স্থাবর সম্পত্তির হস্তান্তর দলিল রেজিস্ট্রি করিবেন না।

৫। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment

  • আমাদের কবরস্থানকে ওয়াকাফ বোর্ডের অন্তরভুক্ত করতে চাই

error: Content is protected !!