Last Updated on 30/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
হেবাবিল এওয়াজ দলিলঃ– যে দলিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতীকী কোন বস্তু যেমন- ধর্মীয় গ্রন্থ, জায়নামাজ, তসবিহ ইত্যাদির বিনিময়ে কোন সম্পত্তি দান করা হয়, তাকে হেবা-বিল-এওয়াজ দলিল বলে। হেবাবিল এওয়াজ এর ক্ষেত্রে হক শুফা বা অগ্রক্রয়ের অধিকারের উদ্ভব হয় না।
রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।
দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
হস্তান্তর দলিলের রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন পড়তে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন ফি ১% সংক্রান্ত প্রজ্ঞাপন
স্টাম্প শুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩২(ii) নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসার)।
দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি টাকা স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১
স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তির হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের হলে ২% টাকা।
(স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ১০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
দানকর: ২০২৬ সালের ১ জুলাই থেকে দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে দানসংক্রান্ত সকল দলিল রেজিস্ট্রিতে ‘দানকর আইন, ১৯৯০’ কার্যকর হয়েছে। দানকর একই হারে আদায় করা হয় না। সম্পত্তির মূল্য বিবেচনায় বিভিন্ন হারে আদায় করা হয়। নিচের গেজেট থেকে দানসংক্রান্ত দলিলের জন্য প্রযোজ্য ১২৫ ধারার দানকর দেখে নেওয়া যাবে।
দানকর আইন, ১৯৯০ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
দান কর আইন, ১৯৯০
দানকর কত টাকা, কিভাবে হিসাব করবেন, তা জানতে এখানে ক্লিক করুন।
এছাড়াও এই দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগবে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। ‘এন’ – ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) ‘এনএন’ – ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।
অর্থ পরিশোধ পদ্ধতি:-
১। দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকী টাকা সোনালী ব্যাংক এর স্থানীয় শাখায় জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
২। এন- ফি এবং ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে সোনালী ব্যাংক এর স্থানীয় শাখায় জমা করে একটি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
৩। এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৪। স্থানীয় সরকার কর এর টাকা সোনালী ব্যাংক এর স্থানীয় শাখায় জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
৫। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
৬। সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি লাগাতে হবে।
৭। দানকর ‘এ চালান’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিঃদ্রঃ
১। এক অর্থ বছরে (১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত) ২০,০০০/- টাকা পর্যন্ত দানের ক্ষেত্রে দানকর মওকুফ।
২। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”
৩। জাতীয় রাজস্ব বোর্ডের পরিপত্র মোতাবেক দানপত্র দলিলে উৎস কর প্রযোজ্য নয়। লেখায় ক্লিক করে পরিপত্র দেখুন। বাংলাদেশ গেজেট


Does paternal uncle (mama) transfer property to vagne(nephew) by the process of HEBA BIL AWAJ now?
হেবা বিল এওয়াজ দলিল জেলা সাবরেজিষ্টারে রেজিষ্ট্রেশন করার উপায় আছে কি
স্যার হেবাবিল এওয়ায দলিল কি যেকোনো মুসলমান আর এক মুসলমান কে কি দিতে পারে
না।
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?
আমি কেরানীগঞ্জ মডেল থেকে একটা বিষয় জানতে চাই স্যার
দান কর
দলিলের মূল্যের –
১লাখ এর কতো % হবে
৪৯৯,৯৯৯ এর কতো % হবে