দানকর কোন দলিলে লাগবে, কত টাকা লাগবে, জেনে নিন।

Last Updated on 09/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

১ জুলাই, ২০২৬ থেকে দানকর আইন, ১৯৯০ অনুসরণ করে দান সংক্রান্ত দলিলসমূহ রেজিস্ট্রিতে দানকর পরিশোধের বিধান করা হয়েছে। যে সকল দলিলে দানকর পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে-

১। দানপত্র দলিল। (কোন কোন ক্ষেত্রে দানকর লাগবে না, তা দানকর আইনের ধারা ৪ এর উপ-ধারা (১)_এ উল্লেখ করা হয়েছে।)

২। হেবার ঘোষণাপত্র দলিল (স্বামী-স্ত্রীর মধ্যে, পিতা-মাতা ও সন্তানের মধ্যে, আপন ভাই-বোনের মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রে দানকর মওকুফ। কেবলমাত্র নানা-নানী-দাদা-দাদী ও নাতী-নাতনীর মধ্যে দানের ক্ষেত্রে দানকর লাগবে।)

৩। দানের ঘোষণাপত্র দলিল (স্বামী-স্ত্রীর মধ্যে, পিতা-মাতা ও সন্তানের মধ্যে, আপন ভাই-বোনের মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রে দানকর মওকুফ। কেবলমাত্র নানা-নানী-দাদা-দাদী ও নাতী-নাতনীর মধ্যে দানের ক্ষেত্রে দানকর লাগবে।)

৪। হেবাবিল এওয়াজ দলিল।

এ সকল দলিলে বর্ণিত সম্পত্তির মূল্য ২০,০০০/- টাকা এর বেশি হলে দানকর লাগবে।

 

দানকর কত টাকা-

দানকর কত টাকা, তা দানকর আইন, ১৯৯০ এর তফসিলে উল্লেখ করা হয়েছে।

সম্পত্তির মূল্য ২০,০০০/- টাকা পর্যন্ত দানকর মওকুফ।

২০,০০০/- টাকা মূল্যের অতিরিক্ত ৫,০০,০০০/- টাকা পর্যন্ত সম্পত্তির মূল্যের ক্ষেত্রে ৫% টাকা, পরবর্তী ১০,০০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের ক্ষেত্রে ১০% টাকা, পরবর্তী ২০,০০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের ক্ষেত্রে ১৫% টাকা এবং পরবর্তী টাকার জন্য (সেটা যতই বেশি হোক) ২০% টাকা দানকর দিতে হবে।

 

একটা উদাহারণ দেখুন-

ধরুন, আপনি ৫০,২০,০০০/- টাকার মূল্যের সম্পত্তি দান করবেন।

২০,০০০/- টাকা পর্যন্ত মূল্যের সম্পত্তির দানকর লাগবে না।

২০,০০০/- টাকা বাদ দিলে বাকী থাকে, ৫০,০০,০০০/- টাকা।

প্রথম ৫,০০,০০০/- লক্ষ টাকার উপর ৫% টাকা দানকর দিতে হবে।

অর্থাৎ ৫,০০,০০০/- টাকার ৫% = ২৫,০০০/- টাকা দানকর আসবে।

বাকী (৫০,০০,০০০ – ৫,০০,০০০) ৪৫,০০,০০০/- টাকার মধ্যে ১০,০০,০০০/- টাকায় ১০% টাকা দানকর দিতে হবে।

অর্থাৎ ১০,০০,০০০/- টাকার ১০% = ১,০০,০০০/- টাকা দানকর আসবে।

বাকী (৪৫,০০,০০০ – ১০,০০,০০০) = ৩৫,০০,০০০/- টাকার মধ্যে ২০,০০,০০০/- টাকায় দানকর দিতে হবে ১৫% টাকা।

অর্থাৎ ২০,০০,০০০/- টাকার ১৫% = ৩,০০,০০০/– টাকা।

অবশিষ্ট (৩৫,০০,০০০ – ২০,০০,০০০) ১৫,০০,০০০/- টাকায় দানকর দিতে হবে ২০% টাকা।

অর্থাৎ ১৫,০০,০০০/- টাকার ২০% = ৩,০০,০০০/- টাকা।

 

তাহলে ৫০,২০,০০০/- টাকা মূল্যের সম্পত্তির দানপত্র দলিল রেজিস্ট্রিতে দানকর বাবদ মোট খরচ হবে-

(২৫,০০০ + ১,০০,০০০ + ৩,০০,০০০ + ৩,০০,০০০) = ৭,২৫,০০০/- টাকা। 

 

দানকর ‘দাতা’ পরিশোধ করবেন এবং দানকর ‘এ চালান’ এর মাধ্যমে জমা করতে হবে।

 

বিস্তারিত দেখুন দানকর আইনে। দানকর আইন, ১৯৯০ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

দান কর আইন, ১৯৯০

 

যেকোনো দলিলের রেজিস্ট্রি ফি সহজে হিসাব করার জন্য ভিজিট করুন- AmarVumi.com

 

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

7 comments

  • আসসালামু আলাইকুম স্যার, তাহলে তো দানপত্র দলিল বাদ দিয়ে সাফ কবলা দলিল করলেই তো এর চেয়ে অনেক খরচ কম হবে।

  • যদি কোনও স্বামী তার স্ত্রী বা মেয়ে কে জমি দান করে তাহলে কি দানকর দেওয়া লাগবে? নাকি ১৯৯০ সাল এর আইন অনুযায়ী দানকর দেওয়া লাগবে না ।

      • আয়কর বিধিমালা ২০২৬ এর ধারা ৬ এর উপধারা ১ অনুযায়ী আয়কর লাগবেই। যেই স্পষ্টিকরন নোটিশ দিয়ে উৎসে কর লাগবে না বলছি সেই চিঠিতে উক্ত বিধিমালার ধারা ৬ এর উপধারা ১ এর বিষয়ে কোনো সংশোধনী দেয়া নাই। আজকে এই চিঠির বলে উৎসে কর ছাড়া দলিল করলে আগামী ৬ মাস পরে সেই দলিল viod করলে কে প্রতিকার দিবে?

  • আপন বড় ভাই গ্রামের বসতবাড়ি ভিটা থেকে অর্ধেক যদি ছোট ভাইকে দান করে তা হলে কি দান কর দেওয়া লাগবে.?

error: Content is protected !!