Last Updated on 30/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
Redemption বা বন্ধকমুক্তি দলিলে রেজিস্ট্রি করতে নিম্নরূপ খরচ হবেঃ
রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (ই-ফি)।
স্টাম্পশূল্কঃ ৫০০ টাকা (স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ‘৫৩বি’ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১
এছাড়াও এ দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগবে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
নকলনবিশগণের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ-
১। সকল প্রকার ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।
২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ
১। গৃহনির্মাণ ঋণের বিপরীতে বন্ধককৃত সম্পত্তি সংশ্লিষ্ট কর্মচারীর বরাবরে সরকার কর্তৃক বন্ধকমুক্তি দলিলে স্টাম্প শুল্ক ও ফি মওকুফ।
২। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Add comment