পাওয়ার অব অ্যাটর্নি বাতিলকরণ দলিলের রেজিস্ট্রি খরচ

Last Updated on 31/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

রেজিস্ট্রি অফিসে পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিল করা যায়। সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির ক্ষেত্রে দাতা এককভাবে দলিলটি বাতিলকরতে পারেন। কিন্তু অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল হলে উভয় পক্ষ একত্রে বাতিল করা যায়।

 

পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল বাতিলকরণের খরচ নিম্নরূপঃ–

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (ই-ফি)।

স্টাম্প শুল্কঃ ৫০০ টাকা (স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ১৭ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

কোন দলিল রেজিস্ট্রিতে কত টাকার স্ট্যাম্প লাগবে তা স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলে উল্লেখ আছে। ১নং তফসীল এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১

 

এছাড়াও পাওয়ার অব অ্যাটর্নি দলিল বাতিলকরণ রেজিস্ট্রি করতে যা যা লাগবে তা হচ্ছে-  

১। দলিলটি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে ৩০০ টাকার স্টাম্পে হলফনামা মূল দলিলের সাথে যুক্ত করতে হবে। দলিলটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত না হলে হলফনামার প্রয়োজন নাই। 

২। দলিলটি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

 

মন্তব্যঃ-

১। সকল প্রকার ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।

২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৩। দলিলটি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে হলফনামা এবং ই-ফি প্রযোজ্য হবে না।

৪। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment

error: Content is protected !!