Last Updated on 22/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
দানের ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ-
রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (বিবি) নং অনুসারে।
স্টাম্প শুল্কঃ ১০০০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩২(i) নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
দানকর: ২০২৬ সালের ১ জুলাই থেকে যেকোনো দানপত্র দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে কার্যকর ‘দানকর আইন, ১৯৯০’ কার্যকর হয়েছে। কেবলমাত্র দাদা-দাদী-নানা-নানী এবং নাতি-নাতনীদের মধ্যকার দানের ঘোষণাপত্র দলিলে দানকর লাগবে। দানকর একই হারে আদায় করা হয় না। সম্পত্তির মূল্য বিবেচনায় বিভিন্ন হারে আদায় করা হয়। নিচের গেজেট থেকে দানের ঘোষণাপত্র দলিলের জন্য প্রযোজ্য দানকর দেখে নেওয়া যাবে।
দানকর আইন, ১৯৯০ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
দান কর আইন, ১৯৯০
দানকর কত টাকা, কিভাবে হিসাব করবেন, তা জানতে এখানে ক্লিক করুন।
এছাড়াও এই দলিল রেজিস্ট্রি করাতে যা যা লাগবে, তা হচ্ছে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। ‘এন’ বা ‘ঢ’- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) ‘এনএন’ বা ‘ঢঢ’ ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।
অর্থ পরিশোধ পদ্ধতি:-
১। সকল ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হয়।
২। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
৩। সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে কোর্ট ফি লাগাতে হবে।
৪। দলিলে ১০০০ টাকার কম মূল্যের স্টাম্প ব্যবহার করা হলে স্ট্যাম্প খাতের বাকী টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৫। দানকর ‘এ চালান’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিঃদ্রঃ
১। হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীগনের ব্যক্তিগত আইন অনুসারে নির্দিষ্ট কয়েকটি সম্পর্কের মধ্যে দান বিষয়ক ঘোষণাপত্র দলিল, যদি এইরূপ দান তাহাদের ব্যক্তিগত আইনে সমর্থন করে, তবে এই দলিল রেজিস্ট্রি করা যায়।
২। এ দলিলের মাধ্যমে হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীগনের আপন ভাই-বোন, পিতা/মাতা-ছেলে/মেয়ে, স্বামী-স্ত্রী, দাদা/দাদী-নাতী/নাতনী, নানা/নানী-নাতী/নাতনী এই কয়েকটি সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করা যায় {রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (বিবি) নং অনুসারে}।
৩। এক অর্থ বছরে (১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত) ২০,০০০/- টাকা পর্যন্ত দানের ক্ষেত্রে দানকর মওকুফ।
৪। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


আদিবাসীরা দানের ঘোষণা করতে পারে কিনা?
পারে।