Last Updated on 31/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ–
রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা। (ই-ফি)।
স্টাম্প শূল্কঃ ৩০০ টাকা। (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১
এছাড়া এই দলিল রেজিস্ট্রিতে যা যা লাগবে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। নকলনবিশগনের পারিশ্রমিক ‘এনএন’ ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ-
১। সকল ধরনের ফি রেজিস্ট্রি অফিসে নগদে পরিশোধ করতে হবে।
৩। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ
১। ঘোষণাপত্র দলিলটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত না হলে হলফনামা ও ই-ফিস প্রযোজ্য হবে না।
২। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Add comment