লিজ বা ইজারা দলিলের ব্যবহৃত ইজারাদার (Lessee) ও ইজারাদাতা (Lessor) এর সংজ্ঞা

Last Updated on 16/04/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Lease Deed এর ক্ষেত্রে ইজারাদাতা (Lessor) এমন ব্যক্তি যিনি তার মালিকানাধীন সম্পত্তি (জমি, স্থাপনা ইত্যাদি) ইজারা বা ভাড়া গ্রহণের বিনিময়ে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দখল ও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন।

Lease Deed এর ক্ষেত্রে ‘ইজারাদার’ বলতে ‘Lessee’ বা ‘Leaseholder’ বা ‘লিজ দলিলের গ্রহীতা’কে বুঝানো হয়। ইজারাদার এমন এক ব্যক্তি যিনি নির্দিষ্ট সময়ের জন্য কোন সম্পত্তি ইজারা বা ভাড়া নিয়ে লিজ দলিলে বর্ণিত শর্ত-স্বাপেক্ষে সেই সম্পত্তি দখল ও ব্যবহার করার ক্ষমতা অর্জন করেন। ইজারাদার তার অনুকূলে ইজারাকৃত সম্পত্তির মালিকানা পান না।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!