লিজ দলিল রেজিস্ট্রির উৎস কর বা আয়কর কে প্রদান করবেন

Last Updated on 16/04/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

জাতীয় রাজস্ব বোর্ড গত ১ জুলাই, ২০১৫ তারিখে নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক বরাবর তাদের ০৮.০১.০০০০.০৩০.০৩.০০৯.১৫/৫৬ নম্বর স্মারকে  প্রেরিত পত্রের মাধ্যমে লিজ দলিলের উৎস কর বা আয়কর লিজ প্রদানকারী (Lessor) বা ইজারাদাতা এর নিকট থেকে আদায় করার অনুরোধ করে পত্র প্রেরণ করেন। আয়কর আইন, ২০২৩ দ্বারা জাতীয় রাজস্ব বোর্ডের উক্ত পত্রের বিধান সংশোধিত হয়ে ১২৮ ধারায় ইজারাদার (Lessee) কর্তৃক উক্ত আয়কর পরিশোধের বিধান রাখা হয়, যা ১ জুলাই, ২০২৪ তারিখে কার্যকর হয়। পরবর্তীতে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে ‘ইজারাদার’ শব্দের পরিবর্তে ‘ইজারাদাতা’ যুক্ত করণের মাধ্যমে ০১ জুলাই, ২০২৫ তারিখ থেকে লিজ দলিলের উৎস কর ইজারাদাতা (Lessor) পরিশোধ করবেন মর্মে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১২৮ সংশোধিত হয়।

লিজ দলিলে ৪% আয়কর আদায় এবং উক্ত আয়কর কে প্রদান করবেন এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ১ জুলাই, ২০১৫ তারিখের পত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

লিজ দলিলের উৎস কর বা আয়কর কে প্রদান করবেন এ বিষয়ে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১২৮ পড়তে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

লিজ দলিলে ব্যবহৃত শব্দ ‘ইজারাদার’ এর সংজ্ঞা জানতে এখানে ক্লিক করুন। 

 

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন- AmarVumi.com

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!