দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 12/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তি স্বেচ্ছায় এবং পণ ব্যতীত (অর্থাৎ সম্পত্তির কোন মূল্য গ্রহণ ব্যতিত) কোন সম্পত্তি অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করেন, এবং দান গ্রহিতা বা তার পক্ষে অন্য কেউ উক্ত সম্পত্তি গ্রহন করেন, তবে তাকে দানপত্র দলিল বলে। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ১২২ নং ধারায় দানের সংজ্ঞা প্রদান করা হয়েছে।

 

রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।

দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে  স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

স্টাম্প শুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৩২(ii) নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

 

স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তির হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের হলে ২% টাকা।

(স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ১০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি তে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।)

 

দানকর: ২০২৬ সালের ১ জুলাই থেকে দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে কার্যকর ‘দানকর আইন, ১৯৯০’ এর মাধ্যমে দানপত্র দলিলে দানকর আদায়ের বিধান কার্যকর হয়েছে। দানকর একই হারে আদায় করা হয় না। সম্পত্তির মূল্য অনুসারে বিভিন্ন হারে আদায় করা হয়। নিচের গেজেট থেকে দানপত্র দলিলের জন্য প্রযোজ্য আয়কর আইনের ১২৫ ধারার দানকর দেখে নেওয়া যাবে। দানকর ‘এ চালান’ এর মাধ্যমে পরিশোধ করা যাবে। 

দানকর আইন, ১৯৯০ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

দান কর আইন, ১৯৯০

 

দানকর কত টাকা, কিভাবে হিসাব করবেন, তা জানতে এখানে ক্লিক করুন।

 

এছাড়া দানপত্র দলিলে যা যা লাগবে-

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। ‘এন’ বা ‘ঢ’- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) ‘এনএন’ বা ‘ঢঢ’ ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।

 

অর্থ পরিশোধ পদ্ধতিঃ

১। স্ট্যাম্প শুল্কঃ দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকী টাকা সোনালী ব্যাংক এর স্থানীয় শাখায় জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

২। রেজিস্ট্রেশন ফিঃ দলিল মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে পরিশোধ করা যায়। ২৪,০০০ টাকা এর বেশি হলে রেজিস্ট্রেশন ফি, এন ফি ও ই ফি একত্রে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে একটি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

৩। স্থানীয় সরকার করঃ সোনালী ব্যাংক এর স্থানীয় শাখায় জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

৪। দানকরঃ ‘এ চালান’ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। 

৫। এনএন- ফিঃ নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।

৬। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৭। সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি লাগাতে হবে।

 

বিঃদ্রঃ

১। নিবন্ধনকৃত ধর্মীয়, দাতব্য, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনূকুলে যে কোন দানের ক্ষেত্রে স্থানীয় সরকার কর প্রযোজ্য নয়।

২। স্বামী-স্ত্রীর মধ্যে, পিতা-মাতা ও সন্তানের মধ্যে, আপন ভাই-বোনের মধ্যে দানের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। 

৩। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

৪। জাতীয় রাজস্ব বোর্ডের পরিপত্র মোতাবেক দানপত্র দলিলে উৎস কর প্রযোজ্য নয়। লেখায় ক্লিক করে পরিপত্র দেখুন।

বাংলাদেশ গেজেট

DOWNLOAD

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

17 comments

  • একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এমন সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • upozila porjaye dan dolil er jonno koto taka registration fee dite hobe please details soho ki bola jabe?

  • আমি আমার এক খন্ড জমি পরিমাণ ৪৯ শতাংশ। হযরত খাদীজাতুল কোবরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা কল্যাণ ট্রাস্ট এ দান করে দিতে চাই । কী ধরণের দলিল হবে , কত টাকা ফিস লাগবে,কি কি ফিস লাগবে এবং মডেল দলিল জানতে চাই

    • আমি নিসন্তান আমি আমার পালিত সন্তানকে এক কালিন 117 শতক জমি রেজিষ্টেশন করে দিলে আমার টোটাল রেজিষ্টেশন ফি সহ খরচ কত পড়বে জানালে উপকৃত হতান

    • আমি নিসন্তান আমি আমার পালিত সন্তানকে এক কালিন 117 শতক জমি রেজিষ্টেশন করে দিলে আমার টোটাল রেজিষ্টেশন ফি সহ খরচ কত পড়বে জানালে উপকৃত হতান

  • দান পত্রের নাম ভাঙ্গিয়ে কি নিজের নামে করা যায়?

    • দানপত্র সম্পত্তি হস্তান্তরের দলিল। দানপত্রে সুনির্দিষ্ট কোন শর্তের উল্লেখ না থাকলে দাতা দানপত্র বাতিল করে নিজ নামে সম্পত্তি নিতে পারবে না।

  • ১৯৫৩সালে পালক পুত্রকে দানপত্র করে অতিরিক্ত সম্পত্তি নেয়াতে তা রহিত করে ১৯৫৫সালে এবং একটা ফৌজদারী মামলা ও করেন দাতা। এখন দেখা যায় ঐ ফৌজদারি মামলায় আপোযনামা করে ১৯৫৬সালে সাবেক মতে দানপত্র বহাল রাখেন।
    প্রশ্ন হলো ফৌজদারি মামলায় কি দানপত্র বহাল কি আইনসিদ্?

    • অবশ্যই আইনসিদ্ধ। তবে কোন পক্ষ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করলে নির্ধারিত সময়ে আপিল করতে পারেন।

    • সর্বোচ্চ মোট ১২০০ টাকা মূল্যের স্টাম্প ব্যবহার করা যায়। মোট মূল্য ঠিক রেখে আপনি যে কোন সংখ্যক স্টাম্প ব্যবহার করতে পারেন।

  • বাবার সম্পত্তি চার ভাগের এক ভাগ করে
    নিতে হল কতটাকা লাগতে পারে।

  • দান পত্র দলিলের মুল্য সর্ব নিম্ন কত লেখার বিধান আছে? দয়া করে জানালে খুশি হব। ধন্যবাদ

  • জমির দলিল সাল এবং নাম্বার আছে আমি নকল বাইর করবো কিভাবে

  • ২.৫ শতাংশ জমি দান পত্র দলিল করতে কত টাকা লাগবে

error: Content is protected !!