Last Updated on 11/05/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
সাকসেশন সার্টিফিকেট এর জন্য আবেদন প্রক্রিয়া-
১। আবেদন বা আরজি দাখিলঃ নিজে বা একজন আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে আবেদন বা আরজি দাখিল করতে হবে। আবেদনে মৃত ব্যক্তির সম্পত্তির পূর্ণ বিবরণ এবং সকল ওয়ারিশের নাম থাকতে হবে।
২। কোর্ট ফি প্রদানঃ মৃত ব্যক্তির মোট অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্য নির্ধারণ করে অর্থাৎ টাকার পরিমাণের ওপর ভিত্তি করে নির্ধারিত হারে কোর্ট ফি জমা দিতে হবে।
৩। আদালতের নোটিশঃ আবেদন জমা হওয়ার পর আদালত জাতীয় পত্রিকায় একটি বিজ্ঞপ্তি বা পাবলিক নোটিশ প্রকাশ করে। এটি এজন্য করা হয় যে, যাতে অন্য কারো কোনো আপত্তি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে পারে।
৪। শুনানি ও রায়ঃ নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আপত্তি না জানালে আদালত শুনানি শেষে রায় প্রদানের মাধ্যমে সাকসেশন সার্টিফিকেট প্রদানের আদেশ দেন।


দলিল নং, ৪৫১ তারিখ ২৭/১০/১৯৭৭
দলিল নং,১৭৩______৫/১/১৯৭৬
দলিল নং,১৩২______২২/১/১৯৮৪
দলিল নং,৯৩২______৪/২/১৯৭৬
দলিল নং,২১২৪_____২/২/১৯৮২
দলিল নং,৬৭৬৩_____১১/১১/১৯৭৫
দলিল নং,৩৬৯______৫/২/১৯৮৩
চরবেলগাছা, খতিয়ান rs_135,,সদাগর আলী,র, উত্তরাধিকার, মোঃ শহিদুর রহমান (শরপত আলী সরকার ,, আরো,আছে
বিদেশ বিদেশ ে ১৭ জন বাংলাদেশে ১৩ জন এখন বন্টন নামাজ পড়া প্রয়োজন কিভাবে করব নিয়ম কি জানালে উপকৃত হব
যারা বিদেশে আছেন, তারা দেশে থাকা যেকোনো একজন ব্যক্তিকে তাঁদের পক্ষে বন্টননামা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করার ক্ষমতা দিতে পারেন পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে। বিদেশে বাংলাদেশ অ্যাম্বাসি বা দূতাবাস পাওয়ার অব অ্যাটর্নির যাবতীয় কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত।