বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 31/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপ-

রেজিস্ট্রেশন ফিসঃ ১০০ টাকা (এল ফিস)।

স্টাম্প শুল্কঃ ৮০০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪৭এ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

কোন দলিল রেজিস্ট্রিতে কত টাকার স্ট্যাম্প লাগবে তা স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলে উল্লেখ আছে। ১নং তফসীল এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১

 

এছাড়াও

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা। (স্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে)

২। ই- ফিঃ- ১০০ টাকা। (স্থাবর সম্পত্তি সংক্রান্ত হলে)

৩। এন- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। নকলনবিশগনের পারিশ্রমিক ‘এনএন’ ফিসঃ-দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

 

মন্তব্যঃ-

১। সকল ফি রেজিস্ট্রি অফিসে নগদে পরিশোধ করতে হবে।

২। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৩। মূল দলিল ৮০০ টাকার কম মূল্যের স্ট্যাম্পে প্রিন্ট করা হলে স্টাম্প খাতের বাকী টাকা স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডার এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

 

বিঃদ্রঃ 

১। দলিলটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত না হলে হলফনামা ও ই-ফি প্রযোজ্য নয়।

২। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার এলাকার যে কোন মূল্যের জমি, বিল্ডিং বা এপার্টমেন্ট এর পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল রেজিস্ট্রিতে আয়কর রিটার্ণ দাখিলের প্রমাণক দাখিল করতে হবে।

৩। পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা অর্পনে সীমাবদ্ধতাঃ পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর ৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পুরনকল্পে, এই বিধিমালার অধীন পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে কোন ক্ষমতা অর্পণ করা যাবে না, যথা-

(১) উইল সম্পাদন, বা দাতা কর্তৃক সম্পাদিত উইল রেজিস্ট্রির উদ্দেশ্যে দাখিলকরন;

(২) দত্তক গ্রহনের ক্ষমতাপত্র সম্পাদন; বা দাতা কর্তৃক সম্পাদিত দত্তক গ্রহনের ক্ষমতাপত্র রেজিস্ট্রির উদ্দেশ্যে দাখিলকরন;

(৩) দান বা হেবা সম্পর্কিত ঘোষণা সম্পাদন;

(৪) ট্রাস্ট দলিল সম্পাদন; এবং

(৫) সরকার কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, ঘোষিত অন্য প্রকার দলিল বা কার্য সম্পাদন।

 

৪। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!