বিদেশী পাওয়ার অব এটর্নি দলিলের ফরমেট

বাংলাদেশের বাহিরে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণ (Authentication) দলিলের ফরমেট

Last Updated on 15/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

বাংলাদেশের বাইরে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি প্রমানীকরণ বা Authenticated power of Attorney দলিলের ফরমেট পেতে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

পাওয়ার অব অ্যাটর্নি দলিলঃ- পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ২ (১) ধারা অনুসারে, “পাওয়ার অব অ্যাটর্নি” অর্থ এমন কোন দলিল যাহার মাধ্যমে কোন ব্যক্তি তাহার পক্ষে উক্ত দলিলে বর্ণিত কার্য-সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোন ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করেন।”

মনে রাখবেন, এই দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা যায় না। তাই দলিল গ্রহিতা তার নিজ নামে সম্পত্তি নামজারি বা খারিজ করতে পারবেন না। অর্থাৎ এই দলিলমূলে কেউ সম্পত্তির মালিকানা দাবী করতে পারেন না, দলিল গ্রহিতা কেবল দাতার পক্ষে দলিলে উল্লিখিত কার্য সম্পাদন করতে পারেন।

অনেকেই এই দলিলকে “আমমোক্তারনামা দলিল” বলে থাকেন। কিন্তু আইন ও বিধিমালার কোথাও “আমমোক্তারনামা” শব্দটি ব্যবহার করা হয়নি। তাই বাংলায় “পাওয়ার অব অ্যাটর্নি” কিংবা ইংরেজিতে “Power of Attorney” লেখাই যুক্তিযুক্ত।

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নিঃ- পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ২ (৪) ধারা অনুসারে, “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি” অর্থ স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয় চুক্তি সম্পাদনের বা ঋণ গ্রহণের বিপরীতে স্থাবর সম্পত্তির বন্ধক প্রদানের জন্য প্রদত্ত কোন পাওয়ার অব অ্যাটর্নি অথবা স্থাবর সম্পত্তির বিপরীতে পণ মূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়নসহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত কোন পাওয়ার অব অ্যাটর্নি।

 

বিঃদ্রঃ

১। পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ৬ (৫) ধারা অনুসারে, পাওয়ারদাতা বাংলাদেশের বাহিরে বসবাস করিলে, পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনের সময় পাওয়ারদাতা উপ-ধারা (৩) এর অধীন সংযুক্তকৃত পাওয়ার গ্রহীতার ছবি, স্বাক্ষরপূর্বক সনাক্ত করিবেন।

২। পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ৬ (৭) ধারার বলা হয়েছে,  উপ-ধারা (৬) এর অধীন পাওয়ার অব অ্যাটর্নি স্ট্যাম্পযুক্ত হওয়ার পর উহার একটি কপি কালেক্টর কর্তৃক সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের নিকট প্রেরণ করিতে হইবে, এবং উক্তরূপে কোন কপি প্রেরণ করা হইলে উহা, রেজিস্ট্রেশন আইনের section 89 এ যাহা কিছুই থাকুক না কেন, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার ১ নং বহিতে নথিভুক্ত করিয়া সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করিবেন।

৩। পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর ১০ নম্বর বিধি অনুসারে, বাংলাদেশের বাহিরে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি।―(১) বাংলাদেশের বাহিরে বিশেষ, সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য প্রত্যেক পাওয়ার অব অ্যাটর্নি দলিল, এই বিধিমালার তফসিল ক এর ফরম–৩ অনুসরণক্রমে, দুই প্রস্থে, মূল ও প্রতিলিপি আকারে, প্রস্তুত করিতে হইবে।

(২) উক্তরূপ দলিলে পাওয়ারদাতা এবং পাওয়ারগ্রহীতা উভয়ের পাসপোর্ট আকারের (সাদা পটভূমিতে সম্প্রতি গৃহীত) রঙ্গীন ছবি সংযুক্তক্রমে উভয় ছবি সনাক্তপূর্বক পাওয়ারদাতাকে আড়াআড়িভাবে দস্তখত ও টিপসহি প্রদান করিতে হইবে :

তবে শর্ত থাকে যে, যদি পাওয়ারদাতা নাম স্বাক্ষর করিতে অক্ষম হন বা টিপসহি প্রদানে অসমর্থ হন, তাহা হইলে তাহার পরিচিত কোন ব্যক্তি কর্তৃক উক্ত বিষয়ে যথাযথ কারণ উল্লেখপূর্বক মন্তব্যসহ উভয় ছবি সনাক্তপূর্বক পাওয়ারদাতার নাম বকলমে লিপিবদ্ধ করিতে হইবে।

(৩) উপ–বিধি (১) এর অধীন প্রস্তুতকৃত পাওয়ার অব অ্যাটর্নির মূল ও প্রতিলিপি, প্রমাণীকরণের জন্য উপযুক্ত কর্মকর্তার নিকট পাওয়ারদাতা কর্তৃক দাখিলপূর্বক তাহার সম্মুখে সম্পাদন করিতে হইবে, অথবা যদি উহা পূর্বেই পাওয়ারদাতা কর্তৃক সম্পাদিত হইয়া থাকে, তাহা হইলে উপযুক্ত কর্মকর্তার সম্মুখে তাহাকে উক্তরূপ পাওয়ার অব অ্যাটর্নির মূল ও প্রতিলিপি পুনঃ সম্পাদন করিতে হইবে।

(৪) উপ–বিধি (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, আইনের উদ্দেশ্য পূরণকল্পে উক্তরূপ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে পাওয়ারদাতার পাসপোর্টের বিবরণসহ বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে বিধি ৭ এর উপ–বিধি (৪), সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে বিধি ৮ এর উপ–বিধি (৩) এবং অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে বিধি ৯ এর উপ–বিধি (৩) এ বর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত বা, ক্ষেত্রমত, কাগজ–পত্র সংযুক্ত করিতে হইবে।

(৫) পাওয়ারগ্রহীতা, উক্তরূপ প্রমাণীকৃত পাওয়ার অব অ্যাটর্নি ও উহার প্রতিলিপি বাংলাদেশে প্রথম প্রবেশের পর,

(ক) ২ (দুই) মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিলপূর্বক উক্ত কর্মকর্তা দ্বারা উল্লিখিত পাওয়ার অব অ্যাটর্নি ও উহার প্রতিলিপির সত্যায়ন কার্য সম্পন্ন করাইয়া লইবেন;

(খ) ৩ (তিন) মাসের মধ্যে স্ট্যাম্প আইনের বিধান অনুসারে স্ট্যাম্পযুক্তকরণের, বা ক্ষেত্রমত, Stamp Duties (Additional Modes Mode of Payment) Act, 1974 (Act no LXXI of 1974) অনুসারে স্ট্যাম্পশুল্ক পরিশোধের যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন এবং উক্তক্ষেত্রে স্ট্যাম্প আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে;

(গ) ৪ (চার) মাসের মধ্যে উক্ত মূল পাওয়ার অব অ্যাটর্নি, প্রযোজ্য ক্ষেত্রে, নিবন্ধনের উদ্দেশ্যে যথাযথ ফিসহ সংশ্লিষ্ট সাব–রেজিস্ট্রার এর নিকট দাখিল করিবেন এবং উক্তক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে।

 

তফসিল ক

ফরম-৩

বাংলাদেশের বাহিরে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণ

[বিধি ১০(১) দ্রষ্টব্য]

 

ক্রমিক নম্বর ……………………. তারিখ………………………………………………………. সংশ্লিষ্ট নোটারি পাবলিক, বা কোন কোর্ট, জজ, ম্যাজিস্ট্রেট, বাংলাদেশের কনসাল বা ভাইস কনসাল বা সরকারের প্রতিনিধির নাম ও ঠিকানা:

ক্রমিক নম্বর ….……বহি নম্বর ….……দলিল নম্বর ….…… সন ….……তারিখ … ………………..

সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ের নাম ও ঠিকানা :

 

দলিলের প্রকৃতি

মৌজা

থানা/উপজেলা

জেলা

পণমূল্য (যদি থাকে)

 

 

 

 

 

 

১। সম্পাদনের তারিখ :

২। পাওয়ারদাতা/দাতাগণের নাম ও পরিচিতি :

৩। পাওয়ার গ্রহীতা/গ্রহীতাগণের নাম ও পরিচিতি :

৪। পাওয়ারদাতা/দাতাগণের পাসপোর্টের বিবরণ:

৫। পাওয়ারদাতা কর্তৃক প্রদেয় বিশেষ, সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা প্রদানের উদ্দেশ্য ও প্রদেয় ক্ষমতার বিবরণ এবং পাওয়ারগ্রহীতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কার্যাবলীর বিস্তারিত বিবরণ :

৬। এই পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি বিধি মোতাবেক পাওয়ারগ্রহীতা কর্তৃক বাংলাদেশের কোন উপযুক্ত সাব-রেজিস্ট্রারের নিকট রেজিস্ট্রির নিমিত্ত দাখিল করিবার ক্ষমতা প্রদান সংক্রান্ত বিবরণ:

৭। স্থাবর সম্পত্তি বিক্রয়, বিক্রয়ের চুক্তি বা ঋণ গ্রহণের বিনিময়ে বন্ধক প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, উহার বিবরণ ও উহাতে সৃজিতব্য প্লটের বা নির্মিতব্য ভবনের বিস্তারিত বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন ব্যতীত স্থাবর সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; (প্রত্যেক ক্ষেত্রেই রেজিস্ট্রেশন আইনের Section 52A তে বিধৃত বিষয়াদি সন্নিবেশ করিতে হইবে); অথবা প্রযোজ্য ক্ষেত্রে সম্পত্তির তফসিল বর্ণনা :

৮। ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, প্রস্তাবিত ভূমি উন্নয়ন কার্য সম্পন্নের পর উহা হইতে অর্জিত যে অংশ পাওয়ারগ্রহীতা প্লট, ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হইবেন উহার বিবরণ :

৯। আইনের ধারা ২(২) অনুসারে সম্পত্তির পণমূল্য;

১০। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ারদাতা কর্তৃক গৃহীত কোন অর্থ, যদি থাকে, বা কোন আর্থিক লেনদেন, যদি হয়, তবে উহার বিবরণ;

১১। আর্থিক দায় ও দায়িত্ব, যদি থাকে, উহার বিবরণ :

১২। প্রদেয় ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট মেয়াদ, যদি থাকে :

১৩। পাওয়ারদাতা একাধিক হইলে তাহারা যৌথভাবে, বা পৃথকভাবে ক্ষমতা প্রদান করিয়াছেন কিনা উহার বিবরণ; এবং নিযুক্ত অ্যাটর্নি একাধিক হইলে তাহারা যৌথভাবে, বা পৃথকভাবে অথবা যৌথ ও পৃথক উভয়ভাবেই কার্য সম্পাদনের ক্ষমতাপ্রাপ্ত হইয়াছেন কিনা উহার বিবরণ:

১৪। পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের নিমিত্ত অন্য কোন তথ্য বা বিশেষ শর্ত, প্রযোজ্য ক্ষেত্রে :

১৫। পাওয়ারদাতা/দাতাগণের নাম ও স্বাক্ষর :

১৬। এডভোকেট বা সলিসিটর বা দলিল মুসাবিদাকারীর নাম, পরিচিতি ও স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে) :

১৭। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ারদাতার পক্ষে প্রদত্ত হলফনামা :

১৮। উপযুক্ত কর্মকর্তার নাম, পদবিযুক্ত সিল ও তারিখসহ স্বাক্ষর :

 

[দ্রষ্টব্য: (১) নিম্নবর্ণিত ২ ও ৩ নং অনুচ্ছেদে লিপিবদ্ধ বিবরণের পার্শ্বে যথাক্রমে পাওয়ারদাতা ও পাওয়ারগ্রহীতার পাসপোর্ট আকারের সাদা পটভূমিতে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্তক্রমে উভয় ছবি পাওয়ারদাতা কর্তৃক শনাক্তপূর্বক তাহাকে ছবির উপর আড়াআড়িভাবে নিজ দস্তখত ও টিপসহি প্রদান করিতে হইবে, যদি তিনি নাম স্বাক্ষর করিতে অক্ষম হন, তাহা হইলে তাহার পরিচিত কোন ব্যক্তি দ্বারা তাহার নাম বকলমে লিপিবদ্ধ করিতে হইবে;

(২) যে সকল অনুচ্ছেদের প্রয়োজন হইবে না উহার/উহাদের পার্শ্বে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করিতে হইবে;

(৩) দলিলে স্থাবর সম্পত্তির বর্ণনা থাকিলে উহা নিবন্ধনের ক্ষেত্রে পাওয়ারদাতার পক্ষে পাওয়ারগ্রহীতা কর্তৃক হলফনামা প্রদান করিতে হইবে;

(৪) “পরিচিতি” অর্থ রেজিস্ট্রেশন আইনের Section 2 এর Sub-section (1) এ প্রদত্ত “addition” এর সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি।]

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

2 comments

  • অতি চমৎকার প্রশ্ন উত্তর পর্ব। অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ সেবা বিনামূল্যে দেয়ার জন্য।

  • রিয়াজুল ফকির, পিতা মৃত মোঃ শাহজাহান ফকির, পাসপোর্ট নং 0831044, পাওয়ার অফ এটোনি এষ্টম্প সইমহর তারিখ ১৭/১০/২০১৮, জাতীয় পরিচয়পত্র নং ৯৫৪৩৪৩৪৮৭৪, ফোন নম্বর ০১৯০৭৭৮৩২০০,

error: Content is protected !!