Last Updated on 12/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
বায়নাপত্র বা বিক্রয়চুক্তি দলিলের সংজ্ঞাঃ কোন সম্পত্তি স্থিরকৃত শর্তে এবং সাব্যস্তকৃত মূল্যের আংশিক প্রাপ্তির পর উক্ত সম্পত্তি হস্তান্তর বিষয়ে পক্ষগণের মধ্যে যে দলিল সম্পাদিত হয়, তাকে বায়নাপত্র দলিল বলে। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭ক(২) ধারা অনুসারে, বায়নাপত্র দলিল সম্পাদনের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হয়।
বায়নাপত্র দলিল রেজিস্ট্রি করতে সরকারি খরচের হিসাব-
রেজিস্ট্রেশন ফিঃ
১। বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য অনুর্ধ ৫ লক্ষ টাকা হলে- ৫০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (অ) অনুসারে]
২। বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে- ১০০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (আ) অনুসারে]
৩। বায়নাকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে- ২০০০ টাকা। [রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (এ) (ই) অনুসারে]
রেজিস্ট্রেশন ফি স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি এর পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
স্টাম্প শূল্কঃ ৩০০ টাকা। (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
এছাড়া যা যা পরিশোধ করতে হবে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। নকলনবিশগনের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ–
১। এন (ঢ)- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একটি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
২। এনএন (ঢঢ)- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৩। সরকার নির্ধারিত হলফনামা, ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
৪। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার যে কোন মূল্যের মূল্যের জমি, বিল্ডিং বা এপার্টমেন্ট এর বায়নাপত্র দলিল রেজিস্ট্রিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে।
বিঃদ্রঃ
১। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭এ (২) ধারা অনুসারে, বায়নাপত্র সম্পাদনের ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে হবে।
২। বায়নাপত্র উভয়পক্ষ দ্বারা সম্পাদিত হবে। [রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭এ (১) ধারা অনুসারে]
৩। বায়নাপত্রের একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, যা বায়নাপত্র রেজিস্ট্রির তারিখ হতে কার্যকর। {In a contract for sale of any immovable property, a time, to be effected from the date of registration, shall be mentioned for execution and registration of the instrument of sale, and if no time is mentioned, six months shall be deemed to be the time. (Article 54A of The Transfer of Property Act 1882)}
৪। সম্পত্তির দখল প্রদান করা হলে মোট মূল্যের উপর শূল্ক, ফি ও কর প্রযোজ্য।
৫। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Good writing
Good writing and I liked very much
Sir Kotha bolte parbo ai bisoye?
পারবেন। +৮৮০১৭৯৬৭৭৯১৯০
জমির মূল্য যদি শতক ১ লাখ টাকা হয়, তাহলে আনুমানিক কত টাকা জমির মালিককে পরিশোধ করে বায়না দলিল করা যায়?
দলিল রেজিস্ট্রি খরচ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আপনি মাত্র কয়েকটি ক্লিকে নিজে নিজে হিসাব করতে পারেন। মোবাইল অ্যাপের লিংক দিলাম। https://play.google.com/store/apps/details?id=com.landregistration.feescalculator&hl=bn&gl=US
আব্দুল মতিন