Last Updated on 15/07/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
দাগ নম্বর দিয়ে সার্চ করে সার্ভে খতিয়ান (সি.এস, এস.এ, আর.এস, বি.এস, বি.আর.এস, সিটি জরিপ) ও নামজারি খতিয়ান (খারিজ, মিউটেশন) বের করে এর সার্টিফাইড কপি বা নকল উত্তোলন করতে পারবেন। এজন্য নিচের ধাপসমূহ ভালভাবে পড়ে নিন।
প্রথমঃ সার্ভে খতিয়ান (সি.এস, এস.এ, আর.এস, বি.এস, বি.আর.এস, সিটি জরিপ) বের করার পদ্ধতিঃ
১। dlrms.land.gov.bd তে যান
২। পর্যায়ক্রমে বিভাগ > জেলা > উপজেলা>খতিয়ানের ধরণ> মৌজা বাছাই করুন।
৩। ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন।
৪। দাগ নম্বর লিখুন।
৫। ‘খুজুন’ এ ক্লিক করুন। জমির খতিয়ান নম্বর ও মালিকের নাম দেখতে পাবেন। দাগ নম্বরটি একাধিক খতিয়ানে থাকতে পারে। এক্ষেত্রে দাগ নম্বরের পাশে মালিকের নামের লিস্ট থেকে আপনার কাংখিত ‘মালিকের নামসহ খতিয়ান নম্বরে’ ডাবল ক্লিক করুন।
৬। আপনি আপনার কাংখিত জমির মালিকদের মধ্যে একজন মালিকের নাম, একটি দাগ নম্বর দেখতে পাবেন। খতিয়ানে একাধিক দাগ বা একাধিক মালিকের নাম থাকলে খতিয়ানের কপি উঠানো ছাড়া আপনি মালিকদের সবার নাম ও খতিয়ানের সকল দাগ দেখতে পাবেন না।
খতিয়ানের অনলাইন কপি উঠাবেন যেভাবে-
১। আপনার জমির সারাংশ দেখতে পেলে ‘ঝুড়িতে রাখুন‘ লেখায় ক্লিক করুন। উপরে ঝুড়ির চিহ্ন এবং লাল কালিতে মোট কতটি খতিয়ান ঝুড়িতে জমা হয়েছে, তা দেখতে পাবেন।
২। ঝুড়ি চিহ্নের মধ্যে ক্লিক করুন > ‘অনলাইন কপি‘ লেখায় ক্লিক করুন > নিচে বর্গাকার ঘরে ক্লিক করুন > ‘চেক আউট করুন‘ লেখায় ক্লিক করুন।
৩। আবেদন ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিন এবং ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন। যাচাই সম্পন্ন হয়েছে কিনা খেয়াল করুন।
৪। ইংরেজিতে নাম, ঠিকানা, (ই-মেইল থাকলে দিতে পারেন), লিখুন এবং আবেদনের ধরন অর্থাৎ ‘অনলাইন কপি’ অথবা ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করুন।
৫। অনলাইন কপি পেতে চাইলে ‘ফি পরিশোধের মাধ্যম’ লেখার নিচে bKash, নগদ, রকেট, উপায়, অথবা ekpay লেখায় ক্লিক করে ‘যোগাযোগ প্রদান করুন’ লেখার পাশে থাকা অংক দুটি যোগ করে যোগফল লিখুন এবং ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ লেখায় ক্লিক করুন।
৬। এভাবে পরবর্তী কয়েকটি ধাপে ফি পরিশোধ করে খতিয়ান ডাউনলোড করুন।
৭। ‘সার্টিফাইড কপি’ পেতে চাইলে ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করে খতিয়ানের কপি কোথায় পেতে চান অর্থাৎ ‘অফিস কাউন্টার’ অথবা ‘ডাকযোগে’ লেখার বামে গোল ঘরটিতে ক্লিক করুন।
৮। অফিস কাউন্টার থেকে খতিয়ানের কপি পেতে চাইলে উপরের নিয়মে ফি পরিশোধ করুন।
৯। ডাকযোগে খতিয়ানের কপি পেতে চাইলে ‘সেবা প্রদানের স্থান’ অর্থাৎ ‘দেশের অভ্যন্তরে’ বা ‘দেশের বাইরে’ যে কোন একটি সিলেক্ট করুন।
১০। দেশের অভ্যন্তরে হলে উপরের নিয়মে ফি পরিশোধ করে অপেক্ষা করুন। আপনার ঠিকানায় ডাকযোগে খতিয়ানের কপি পৌছে যাবে।
১১। দেশের বাইরে হলে ‘দেশের নাম’ সিলেক্ট করুন এবং লক্ষ করুন ওয়েবসিস্টেমের উপরে কোন কোন ঘরগুলো আপনাকে পূরণ করতে বলছে, সেগুলো পূরণ করে উপরের নিয়মে ফি পরিশোধের পর খতিয়ানের কপির জন্য অপেক্ষা করুন।
LSG (Land Service Gateway)-তে আপনি ‘LogIn’ করা ছাড়া খতিয়ানের কপি ডাউনলোড করতে পারবেন না। এজন্য প্রথমে ‘রেজিস্ট্রেশন’ করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
১। lsg-land-owner.land.gov.bd/register লেখায় ক্লিক করুন।
২। সংশ্লিষ্ট ঘরে ইংরেজিতে আপনার নাম লিখুন।
৩। সংশ্লিষ্ট ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন।
৪। ‘ছবিতে প্রদর্শিত কোডটি প্রদান করুন‘ লেখায় ক্লিক করে ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে উপরের ইংরেজি অক্ষরগুলো টাইপ করুন।
৫। LAND.GOV.BD থেকে আপনার মোবাইলে ছয় অংকের একটি কোড নম্বর পাঠানো হবে। কোডটি আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে জেনে নিয়ে ইংরেজিতে ছয়টি ঘরে ছয়টি অংক ২ মিনিটের মধ্যে বসান। এরপর ‘সাবমিট করুন’ লেখায় ক্লিক করুন।
৬। এ পর্যায়ে আপনাকে একটি পাসওয়ার্ট সেট করতে হবে। কমপক্ষে ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড ঠিক করুন যেখানে কমপক্ষে একটি বড় হাতের (যেমন, A, B ইত্যাদি), একটি ছোট হাতের (যেমন, a, b, ইত্যাদি), একটি সংখ্যা (যেমন, 1, 2, 3, 4 ইত্যাদি) ও একটি বিশেষ অক্ষর (যেমন, @, #, _, *, & ইত্যাদি) থাকবে। একই পাসওয়ার্ড দুইটি ঘরে দুইবার প্রদান করুন এবং ‘পাসওয়ার্ড হালনাগাদ করুন’ লেখায় ক্লিক করুন।
৭। উপরে ডানদিকে আপনার নাম দেখতে পাবেন। আপনার নামে টাচ করে ‘আমার প্রফাইল’ লেখায় ক্লিক করুন।
৮। এই ধাপে আপনার ;জাতীয় পরিচয়পত্র’ অথবা জাতীয় পরিচয়পত্র না করা হলে ‘জন্ম সনদপত্র’ যাচাই করতে হবে। এজন্য ‘জাতীয় পরিচয়পত্র’ লেখার ডানপাশে ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন।
৯। নতুন একটি ফর্ম আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন। আপনার জন্ম তারিখের যথাক্রমে ‘দিন’, ‘মাস’, বছর সিলেক্ট করুন। এরপর ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন।
১০। এ ধাপে আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে ‘জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি’ ও ‘জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবি’ আলাদা ভাবে পৃথক যায়গায় আপলোড করতে হবে। জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করার পর ‘পরবর্তী‘ লেখায় ক্লিক করুন।
১১। জাতীয় পরিচয়পত্র যাচাই সম্পন্ন হলে আপনি আবার ঝুড়িতে ক্লিক করে EKPAY এর নিচে থাকা দুটি সংখ্যার যোগফল লিখে ‘ফি পরিশোধ করুন‘ লেখায় ক্লিক করে পরবর্তীতে বিভিন্ন অনলাইন পেমেন্ট অপশন থেকে পেমেন্ট সম্পন্ন করে খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
দ্বিতীয়ঃ নামজারি খতিয়ান (খারিজ, মিউটেশন) বের করার পদ্ধতিঃ
১। dlrms.land.gov.bd তে গিয়ে “নামজারি খতিয়ান” অপশনে ক্লিক করুন।
২। পর্যায়ক্রমে বিভাগ > জেলা > উপজেলা>খতিয়ানের ধরণ> মৌজা বাছাই করুন।
৩। ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন।
৪। দাগ নম্বর লিখুন।
৫। ‘খুজুন’ এ ক্লিক করুন। জমির খতিয়ান নম্বর ও মালিকদের নাম দেখতে পাবেন।
৬। আবার ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন এবং স্ক্রল করে আপনার খতিয়ান নম্বরে যান এবং সেখানে ক্লিক করুন।
৭। ‘বিস্তারিত’ লেখায় ক্লিক করে সেটি আপনার খতিয়ান কিনা নিশ্চিত হোন।
৮। খতিয়ানটির কপি উঠিয়ে নিন। এজন্য ‘খতিয়ান আবেদন’ লেখায় ক্লিক করুন।
৯। আবেদন ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিন এবং ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন। যাচাই সম্পন্ন হয়েছে কিনা খেয়াল করুন।
১০। ইংরেজিতে নাম, ঠিকানা, (ই-মেইল থাকলে দিতে পারেন), লিখুন এবং আবেদনের ধরন অর্থাৎ ‘অনলাইন কপি’ অথবা ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করুন।
১০। অনলাইন কপি পেতে চাইলে ‘ফি পরিশোধের মাধ্যম’ লেখার নিচে bKash, নগদ, রকেট, উপায়, অথবা ekpay লেখায় ক্লিক করে ‘যোগাযোগ প্রদান করুন’ লেখার পাশে থাকা অংক দুটি যোগ করে যোগফল লিখুন এবং ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ লেখায় ক্লিক করুন।
১১। এভাবে পরবর্তী কয়েকটি ধাপে ফি পরিশোধ করে খতিয়ান ডাউনলোড করুন।
১২। ‘সার্টিফাইড কপি’ পেতে চাইলে ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করে খতিয়ানের কপি কোথায় পেতে চান অর্থাৎ ‘অফিস কাউন্টার’ অথবা ‘ডাকযোগে’ লেখার বামে গোল ঘরটিতে ক্লিক করুন।
১৩। অফিস কাউন্টার থেকে খতিয়ানের কপি পেতে চাইলে উপরের নিয়মে ফি পরিশোধ করুন।
১৪। ডাকযোগে খতিয়ানের কপি পেতে চাইলে ‘সেবা প্রদানের স্থান’ অর্থাৎ ‘দেশের অভ্যন্তরে’ বা ‘দেশের বাইরে’ যে কোন একটি সিলেক্ট করুন।
১৫। দেশের অভ্যন্তরে হলে উপরের নিয়মে ফি পরিশোধ করে অপেক্ষা করুন। আপনার ঠিকানায় ডাকযোগে খতিয়ানের কপি পৌছে যাবে।
১৬। দেশের বাইরে হলে ‘দেশের নাম’ সিলেক্ট করুন এবং লক্ষ করুন ওয়েবসিস্টেমের উপরে কোন কোন ঘরগুলো আপনাকে পূরণ করতে বলছে, সেগুলো পূরণ করে উপরের নিয়মে ফি পরিশোধের পর খতিয়ানের কপির জন্য অপেক্ষা করুন।
LSG (Land Service Gateway)-তে আপনি ‘Log In’ করা ছাড়া খতিয়ানের কপি ডাউনলোড করতে পারবেন না। এজন্য প্রথমে ‘রেজিস্ট্রেশন’ করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
১। lsg-land-owner.land.gov.bd/register লেখায় ক্লিক করুন।
২। সংশ্লিষ্ট ঘরে ইংরেজিতে আপনার নাম লিখুন।
৩। সংশ্লিষ্ট ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন।
৪। ‘ছবিতে প্রদর্শিত কোডটি প্রদান করুন‘ লেখায় ক্লিক করে ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে উপরের ইংরেজি অক্ষরগুলো টাইপ করুন।
৫। LAND.GOV.BD থেকে আপনার মোবাইলে ছয় অংকের একটি কোড নম্বর পাঠানো হবে। কোডটি আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে জেনে নিয়ে ইংরেজিতে ছয়টি ঘরে ছয়টি অংক ২ মিনিটের মধ্যে বসান। এরপর ‘সাবমিট করুন’ লেখায় ক্লিক করুন।
৬। এ পর্যায়ে আপনাকে একটি পাসওয়ার্ট সেট করতে হবে। কমপক্ষে ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড ঠিক করুন যেখানে কমপক্ষে একটি বড় হাতের (যেমন, A, B ইত্যাদি), একটি ছোট হাতের (যেমন, a, b, ইত্যাদি), একটি সংখ্যা (যেমন, 1, 2, 3, 4 ইত্যাদি) ও একটি বিশেষ অক্ষর (যেমন, @, #, _, *, & ইত্যাদি) থাকবে। একই পাসওয়ার্ড দুইটি ঘরে দুইবার প্রদান করুন এবং ‘পাসওয়ার্ড হালনাগাদ করুন’ লেখায় ক্লিক করুন।
৭। উপরে ডানদিকে আপনার নাম দেখতে পাবেন। আপনার নামে টাচ করে ‘আমার প্রফাইল’ লেখায় ক্লিক করুন।
৮। এই ধাপে আপনার ;জাতীয় পরিচয়পত্র’ অথবা জাতীয় পরিচয়পত্র না করা হলে ‘জন্ম সনদপত্র’ যাচাই করতে হবে। এজন্য ‘জাতীয় পরিচয়পত্র’ লেখার ডানপাশে ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন।
৯। নতুন একটি ফর্ম আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে লিখুন। আপনার জন্ম তারিখের যথাক্রমে ‘দিন’, ‘মাস’, বছর সিলেক্ট করুন। এরপর ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন।
১০। এ ধাপে আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে ‘জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি’ ও ‘জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবি’ আলাদা ভাবে পৃথক যায়গায় আপলোড করতে হবে। জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করার পর ‘পরবর্তী‘ লেখায় ক্লিক করুন।
১১। জাতীয় পরিচয়পত্র যাচাই সম্পন্ন হলে আপনি আবার ঝুড়িতে ক্লিক করে EKPAY এর নিচে থাকা দুটি সংখ্যার যোগফল লিখে ‘ফি পরিশোধ করুন‘ লেখায় ক্লিক করে পরবর্তীতে বিভিন্ন অনলাইন পেমেন্ট অপশন থেকে পেমেন্ট সম্পন্ন করে খতিয়ান ডাউনলোড করতে পারবেন।

শরাফত আলী প্রামানিক পিং কাছের মল্লিক সাং বকচর
আপনি একটু আমাকে প্লিজ সাহায্য করবেন । আমি স্থানীয় ভাবে মিটিং বসালেও কোন কাজ হয়নি । তারা কোন জমি জায়গার কাগজে আমাকে দিতে চাচ্ছে না । আমার বাবার প্রায় 24 বিঘার মাটি । এবং সব সম্পত্তি কেনা । আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই , আমার বাড়ি নীলফামারী সদর ,পঞ্চপুকুর ইউনিয়ন, উত্তরাশশী গ্রাম । পাড়া , ফকির পাড়া ।
মোবাইল নাম্বার, ০১৭৩৭৪২৫৭২৯ ।
রহিমের কাছ থেকে নয়া জমি কিনার দাগ নং জেলা গাইবান্ধা ডাগঘর চন্ডিপুর ওয়ার্ড 7 গ্রাম পশ্চিম সীচা
Ami dadar jomir bishoye jante chay
আমি আমার সমস্ত মৌজের নকশা এবং খতিয়ান দাগ নাম্বার খুজে পেতে চাই
Ami dadar jomir bishoa jante chay
মালিকের নাম
আর, এস ২৩৩ জমি তকএুকু
বিভাগ রংপুর জেলা দিনাজপুর থানা বিরল মৌজা পাকুড়া জে নং 70 খ নং 46 দাগ নং 145 সি এস রেকর্ড
বিভাগ রংপুর জেলা দিনাজপুর থানা বিরল মৌজা পাকুড়া জে নং 70 দ নং 145 খতিয়ান নং 46 সি এস রেকর্ড
পাবনা শহরে আমার বাবা , চাচা,দাদা অনেক জমি রেখে চলে আসে ,এখন আর হয়রানির ভয়ে জমির খোঁজে যেতে চায় না কিন্তু প্রায় ১০০ বিঘা জমির মাটি আমরা এখন ওই জমি পেতে চায় ,চলে আসেছে অনেক বছর আগে,আমি কি করতে পারি কোনো কাগজ নেই প্লিজ বলেন।
একজন আইনজীবীর পরামর্শি নিন।
চট্রগ্রাম বিভাগের ফেণী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর মৌজার সিএস দাগ নং -২২০৫ এর সিএস খতিয়ান অনুসন্ধান চাইতেছি।
https://dlrms.land.gov.bd/ এই লিংকে গিয়ে অনুসন্ধান করুন।
আসসালামু আলাইকুম আমার ঠিকানা চট্টগ্রাম জেলা কুমিল্লা থানা মেঘনা মৌজা ১৩ হরিপুর এস দাগ ৬০৪ দিয়ারা দাগ২০৬৮ একই সম্পত্তি পার্শ্ববর্তী রাজ্জাক মাস্টারের নামে দিয়ারা রেকর্ড হয়েছে এখন তার নামের রেকর্ড যাওয়ার কারণে সে আমাকে সম্পত্তি ফেরত দিতে চাচ্ছে না এখন আমার করনীয় কি আমি কিভাবে খারিজ খাজনা করে আমার ন আব্বু আম্মুর নামে রেকর্ড করবো