দলিল বাতিল করার সহজ পদ্ধতি জেনে নিন।

Last Updated on 28/08/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

১। কয়েক প্রকারের দলিল আছে, যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয়, যেমন- বায়নাপত্র দলিল, পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল, উইল দলিল, অছিয়ত দলিল, চুক্তিপত্র দলিল ইত্যাদি। সংশ্লিষ্ট দলিলের সকল পক্ষ একত্রে রেজিস্ট্রি অফিসে একটি পৃথক দলিল অর্থাৎ “বাতিলকরণ দলিল”  সম্পাদন ও রেজিস্ট্রির মাধ্যমে বাতিল করতে পারেন।

২। সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন, সাফ কবলা, দানপত্র, হেবার ঘোষণাপত্র, হেবাবিল এওয়াজ ইত্যাদি। এ ধরনের দলিল রেজিস্ট্রি অফিসে “বাতিলকরণ দলিল” রেজিস্ট্রি করে বাতিল করা যায় না। আইনগত ও যৌক্তিক কারণে এসকল দলিল বাতিলের প্রয়োজনীয়তা দেখা দিলে আদালতে মামলা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়। 

৩। রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য গৃহীত বা রেজিস্ট্রিকৃত যে কোনো জাল দলিল বাতিলের ক্ষমতা সাব-রেজিস্ট্রার এর নেই। জাল দলিল বাতিলের ক্ষমতা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে। তাই দলিল জাল হলে জাল দলিলটি বাতিলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে।   

৪। সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৩৯ ধারায় রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের পদ্ধতি লেখা রয়েছে। এ ধারায় বলা হয়েছে, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি বাতিল কিংবা বাতিলযোগ্য, যার যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে যে, সেরূপ দলিল যদি অনিস্পন্ন অবস্থায় ছেড়ে দেয়া হয়, তবে তার গুরুতর ক্ষতির কারন হবে; তবে সে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য ঘোষনার জন্য মোকাদ্দমা দায়ের করতে পারে এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে উক্ত রূপে রায় প্রদান করতে পারেন ও চুক্তিটি বাতিল করার নির্দেশ দিতে পারেন।

৫। যদি কোন দলিল রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে (অর্থাৎ বালাম বহিতে নকল বা কপি হয়ে থাকে), তবে আদালত এরূপ ডিক্রীর একটি কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করবেন। আদালতের আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা, দলিলটি রেজিস্টার বইয়ের যে পৃষ্টায় নকল হয়েছে সেখানে বিলুপ্তির বিষয়ে টীকা লিপিবদ্ধ করবেন।

৬। কোন রেজিস্ট্রিকৃত দলিল জাল বা কপট পরিচয় প্রদানকারী ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রিকৃত হয়েছে মর্মে আদালত কর্তৃক ঘোষিত হলে, সংশ্লিষ্ট আদালত হতে রেজিস্ট্রি অফিস কর্তৃক ডিক্রির নকল প্রাপ্তির পর রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্ট রেজিস্টার বহিতে দলিলটি যে পৃষ্ঠায় নকল করা হয়েছে তার মার্জিনে এবং প্রাপ্তি সাপেক্ষে দলিলটিতেও উক্ত বিষয়ে একটি টীকা লিপিবদ্ধ করা হয়।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

11 comments

Leave a Reply to সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ Cancel reply

  • ওয়ারিশাকে কম দিয়ে দলিল করেছে কিভাবে বাতিল করতে হবে

  • পিতা বিক্রি করে মারা গেছেন ,রের্কডে সমান সমান হার আসায় ছেলে মেয়েরা আবার খারিজ করে বিক্রি করেছ ,এখন ছেলে মেয়ের বিক্রিত দলিল বাদ করতে হবে, যানালে উপকিত হব‌’

      • জোর করে নাদাবী দলিল করে নিয়েছে।দলিল করার সময় সাবেক দাগে নিয়েছে
        এখন দলিল বাতিলের উপায় কি?
        দয়া করে জানাবেন।

  • আদালতে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে কি রেজিস্ট্রি করা দানপত্র দলিল বাতিল করা সম্ভব?

  • আমার বড় ভাই নিঃসন্তান, বাবা জীবিত কিন্তু ভাইকে কিছু জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছে, এখন ভাইয়ের মৃত্যুর পর বাবা চাচ্ছে জমির রেজিস্ট্রেশন বাতিল করতে, বাতিল করা কি সম্ভব..?

  • আসসালামু আলাইকুম।
    স্যার আমার আব্বু জমি বিক্রি করেন,
    কিন্তু গ্রহীতা এক দাগ বলে, দুই তফসিল দুটো দাগ বসিয়ে কৌশলে আব্বার সাইন নিছে বলে দলিল দেখাতে চাচ্ছে না, এখন আমার কি করার আছে? এক দাগের জায়গায় দেখিয়ে অন্য দাগ সহ বসিয়ে সৃজিত খতিয়ান সৃষ্টি হয়েছে গ্রহীতার নামে, আমি নথি বের করতে গিয়ে ১০পৃষ্ঠার দলিলে প্রায় ৭/৮ টির উপর স্বাক্ষর আছে, তাই স্বাক্ষর যাচাই করার কোন সিস্টেম আছে কিনা?

  • আমি মোঃ আব্দুল কুদ্দুস। আমি আমার বাবার কাছ থেকে ১২০ শতাংশ জমি ক্রয় করি। এবং আমার বাবা আমাকে 120 শতাংশ জমি দলিল করে দেন এবং পরবর্তীতে খারিজ করে দেন ও খাজনা দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে আমি যখন আমার বাবাকে জমিটি আমার নামে রেকর্ড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অফিসে পাঠাই তখন আমার বাবা আমার নামে রেকর্ড না করে তার নিজের নামে এবং অন্যান্য ভাই বোন সহ আমার নামে 15 শতাংশ করে রেকর্ড করেন। এখন আমি কিভাবে জমিনের মালিকানা বুঝে পাবো একটু বললে উপকৃত হব।

  • Amar amamake khala ke bad diye Amar mamar name sompurno jaiga likhe diyeche sekhane akta protarona kora hoiche jara jorito Tara tader meye ke biye deyar Jonno full jaiga Amar mamar name likhe diyeche abong ata Amra Jante pari bortoman somoy Amar Nani bolche Amar nana more jay Amar Boro abbar age then pore Amar Nani bolche je jaiga dile 3 joner name jaiga den tokhon jara tader meye ke biye dibe mamar Sathe Tara Boro abba ke sikhiye diyeche tader biye dile porer barite chole jabe tader to jaiga dorkar nai Tara mase 1,2 bar asbe asle to vaiyara dekhabo bon bagina bagni gore apod bipode kintu bissas koren Amar Amma ke Amar mama onk ottachar korche Amra akhon chai lawyer maddome Amara amader Amma khalar jaiga bujte nite

error: Content is protected !!