Last Updated on 16/04/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
দেশের সেটেলমেন্ট বিভাগ অনলাইনে কার জমির অবস্থান কোথায় এবং কোন জমির মালিক কে তা সহজে বির্ধারণ করার জন্য কাজ করছে। বর্তমানে কেবলমাত্র ঢাকায় বিডিএস, দিনাজপুরে আর.এস (বিআরএস) জরিপের দাগ নম্বর দিয়ে জমির অবস্থান ও বর্তমান মালিকের নাম বের করা যায়। ঢাকা, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলা ইতোমধ্যে অনলাইনে জমির অবস্থান নির্ধারণের আওতায় এসেছে। এজন্য নিচের লিংকে গিয়ে বিভাগের নাম, জেলার নাম, জরিপের নাম, উপজেলা/থানার নাম, মৌজার নাম, মৌজা ম্যাপের শীট নম্বর ও দাগ নম্বর ইনপুট দিতে হবে। এভাবে দাগ নম্বর ইনপুট দিলে অটোমেটিক্যালি ঐ দাগ নম্বরের জমি প্রদর্শিত হবে। দাগ নম্বর ও জমির ম্যাপে ক্লিক করলে মৌজার নাম, মালিকের নাম, খতিয়ান নম্বর জানা যাবে।
এখানে ক্লিক করে অনলাইনে জমির অবস্থান জানা যাবে- settlement.gov.bd


Add comment