জীবনস্বত্ব দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 02/09/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

আইন অনুসারে, জীবনস্বত্ব (life estate) সম্পত্তির এমন এক ধরনের মালিকানা যা কেবল কোন ব্যক্তির জীবিত থাকাকালীন সময়ের জন্য বলবত থাকে। সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর ঐ সম্পত্তিতে তার বা তার জীবিত ওয়ারিশের মালিকানা সৃষ্টি হয় না। বরং সম্পত্তিটি প্রকৃত মালিকের নিকট বা অন্য কারো নিকট ফিরে যায়।

রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।

দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

স্টাম্প শুল্কঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৮ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

কোন দলিল রেজিস্ট্রিতে কত টাকার স্ট্যাম্প লাগবে তা স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ১নং তফসীলে উল্লেখ আছে। ১নং তফসীল এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১

 

স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তির হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের হলে ২% টাকা।

(স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ১০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেড এ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে-অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।)

 

এছাড়া এই দলিল রেজিস্ট্রিতে যা যা লাগবে- 

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন- ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।

 

মন্তব্যঃ-

১। এন- ফিস ও ই- ফিস, রেজিস্ট্রেশন ফিস এর সাথে একত্রে জমা করে একটি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

২। এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।

৩। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি বিষয়ক যে কোন তথ্য ও পরামর্শ পেতে ভিজিট করুন- AmarVumi.com

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!