Last Updated on 30/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
সাবধান হোন! আগে জেনে রাখুন!
মুক্তিপত্র বা নাদাবী দলিল সম্পত্তি হস্তান্তরের দলিল নয়। এই দলিল রেজিস্ট্রির মাধ্যমে কোন সম্পত্তির স্বত্ব বা মালিকানা হস্তান্তর করা যায় না। সাধারণত কোন ব্যক্তির বৈধ মালিকানাধীন সম্পত্তি জরিপকারকের ভুলে অন্যকোন কারণে অন্য ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হলে সম্পত্তির ভবিষ্যৎ মালিকানা সম্পর্কিত জটিলতা নিরসন কল্পে ভুল রেকর্ড সংশোধনের জন্য ভুল রেকর্ডে উল্লিখিত ব্যক্তিগণ সম্পত্তির প্রকৃত মালিকের অনুকূলে এ ধরনের দলিল সম্পাদন ও রেজিস্ট্রিতে সহায়তা করে থাকেন।
নাদাবী বা মুক্তিপত্র দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ–
রেজিস্ট্রেশন ফিসঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ১% টাকা।
দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
স্টাম্পশুল্কঃ দলিলে লিখিত দাবীর অর্থ বা মূল্য ২০০০ (দুই হাজার) টাকার অধিক না হলে ৫০ টাকা। (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৪ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
অন্য ক্ষেত্রে- ৩০০ টাকা। (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৪ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর তফসীল-১
স্থানীয় সরকার করঃ সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা, ক্যান্টনমেন্ট বোর্ড ভুক্ত সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা, অন্যান্য স্থানের সম্পত্তির ক্ষেত্রে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ৩% টাকা।
স্থানীয় সরকার করের পরিমাণ ১০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ১০০ টাকার বেশি হলে- স্থানীয় সোনালী ব্যাংক পিএলসি তে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
উৎস করঃ উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুসারে, স্বত্বের বিলোপ হয়না এমন নাদাবী দলিলে উৎস কর প্রযোজ্য নয়। এখানে ক্লিক করে উৎসে কর বিধিমালা, ২০২৬ এর গেজেট দেখুন।
এছাড়া এই দলিল রেজিস্ট্রিতে আরও যা যা লাগবে-
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। নকলনবিশগনের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ-
১। এন (ঢ)- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
২। এনএন (ঢঢ)- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৩। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।


My nephew has record. But he is not on this dag and Katrina. We have diveded before that they will another khatian.but in brs record they have the name. Now they want to do nadabi dolil. Will it be right