Last Updated on 30/08/2026 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
অছিয়ত দলিলের রেজিস্ট্রি খরচ নিম্নরূপঃ–
১। রেজিস্ট্রেশন ফিঃ (সি-ফিস) -২০০ টাকা।
২। স্ট্যাম্প শুল্কঃ প্রযোজ্য নয়। (নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে না লিখে দলিলটি কার্টিজ পেপারে লিখতে হবে)
৩। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
৪। ই- ফিঃ- ১০০ টাকা।
৫।এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৬। নকলনবিশগনের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ-
১। সকল ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।
২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ
১। কোনো মুসলমান তার মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি অছিয়ত করতে পারে না।
২। অন্য কোন ভাবে এক তৃতীয়াংশের বেশি অছিয়ত করা হলে অছিয়তকারীর মৃত্যুর পর উত্তরাধিকারীরা সম্মতি না দিলে অছিয়তের মাধ্যমে এক-তৃতীয়াংশের অধিক পরিমাণ সম্পত্তি অছিয়তমূলে দান কার্যকর হবে না।
৩। স্ট্যাম্প আইন, ১৮৯৯ এর ৫ ধারায় ‘একাধিক স্বতন্ত্র বিষয়-সম্পর্কিত দলিল’ সম্বন্ধে বলা হয়েছে, “একাধিক স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত বা সংশ্লিষ্ট কোনো দলিলের ক্ষেত্রে, এই আইনের অধীনে প্রতিটি বিষয় পৃথক দলিলে অন্তর্ভুক্ত হলে যে পরিমাণ শুল্ক প্রযোজ্য হতো, সেই সকল শুল্কের মোট পরিমাণ উক্ত দলিলের ওপর আরোপযোগ্য হবে।”


Please post a Osiat Nama Namuna Dolil.