Last Updated on 04/06/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪ এর দ্বিতীয় খন্ডের ১০৯ নম্বর অনুচ্ছেদে সরকারী কর্মকর্তা কর্তৃক তথ্য প্রাপ্তির নিয়ম লিপিবদ্ধ আছে।
১০৯ (১) বিধি মোতাবেক কোন আদালত বা রাজস্ব কর্মকর্তার প্রয়োজনে রেজিস্ট্রি অফিসের কর্মচারীগনের দ্বারা বহি তল্লাশি বা কোন দলিলের প্রতিলিপি প্রস্তুতকরণ যদি অপরিহার্য হইয়া পড়ে, তাহা হইলে এতদুদ্দেশে নির্ধারিত ফিস সহযোগে যাচিত তথ্য তলব করিতে হইবে।
১০৯ (২) যাহাদের দ্বারা তল্লাশ করা যাইতে পারে, তাহাদের বিষয়ে ধারা ৫৭ এ উল্লিখিত সীমাবদ্ধতা সাপেক্ষে, সরকারী কর্মকর্তাগণ নির্ধারিত ফিস পরিশোধ না করিয়া, প্রকৃত সরকারী কাজে সূচিবহি তল্লাশ এবং রেজিস্টার বহি পরিদর্শন করিতে পারিবেন। এই উপবিধির উদ্দেশ্য পুরনকল্পে, সরকারী কার্যালয় বা সংশ্লিষ্ট বিভাগের প্রধান, তাহার অধীনস্ত দায়িত্বশীল কোন কর্মকর্তা বা কর্মকর্তাগণকে রেজিস্ট্রি অফিসে এরূপ নথিপত্র তল্লাশ এবং পরিদর্শন করিবার উদ্দেশ্যে প্রেরণ করিবেন।
“দলিলের নকল-তল্লাশ ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।


DOLIL
আমার একটা দলিল সম্ভব সন দিয়ে আর এস দাগ দিয়ে তল্লাশি দিছি কিন্তু এখনো পাই নি , করনিয় কি??
তল্লাশি দিয়ে খুঁজে না পেলে আর কোন করণীয় নাই।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ
অনলাইনে কিভাবে দলিলের সার্টিফাইড কপি আবেদন করা যাবে। খতিয়ান পর্চার মত
আমাদের ১০ সালের করতে দেওয়া হেবা দলিল আসছে কিনা
আমি কাঞ্চন মিয়া
গ্রাম মাইজহাটি
পোস্ট মাইজহাটি
থানা পাকুন্দিয়া
জেলা কিশোরগঞ্জ
আমার একটা দলিল রেজিস্ট্রি হয় ১৯৮১
সালে সাবরেজিষ্ট্রি অফিস কটিয়াদী উপজেলা
এখন আমার দলিল হারিয়ে গেলে দলিল নং না জানার কারণে জিডি করতে পারিনি
আনুমানিক তল্লাশি করে ও পাইনি পরবর্তী সময়ে সেটেলমেন্ট রেকর্ড রুমে যৌথ মালিকানাধীন খতিয়ানটা জমা দিয়েছি আমার জাতীয় পরিচয়পত্র সহ পরে আমাকে একটি দলিল নং ও তারিখ দেয়
এখন এটা আমার দলিল কিনা যাচাই করে নকল তুলার জন্য রেজিস্ট্রার অফিস এ একজন তল্লাশ কারক কে দায়িত্ব দেই
আজ কয়েক মাস তিনি প্রতিবার ই বলে ৮১ সালের মাইজহাটি মৌজার বালাম খুঁজে পাইনা ইনডেক্স ও পাইনা কার কাছে আছে তা ও নাকি জানেনা বলে কেউ নকল তুলতে হয়তো সরিয়ে রেখেছে এখন আমার করনীয় কি একটু জানাবেন প্লিজ
আপনি জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে ‘নকল পাচ্ছেন না বা বালাম বই পাওয়া যাচ্ছে না’ বিষয়টি উল্লেখ করে আবেদন করুন। সত্যিকার অর্থে বালাম আছে কিনা তা জানতে পারবেন।